কাবুলে ভয়াবহ বিমান হামলা, হাসপাতালে ধ্বংসযজ্ঞ, মৃত অন্তত ৪০০, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। স্থানীয় সূত্রের দাবি, শহরের একটি বড় হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার জেরে ব্যাপক প্রাণহানি ঘটেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত ৪০০, আহত অসংখ্য।
চোখে পড়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা দেহ, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। উদ্ধারকর্মীরা জানান, হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে হাসপাতালের একাধিক ভবন সম্পূর্ণ ভেঙে পড়েছে।
আফগান প্রশাসনের অভিযোগ, এই হামলার পিছনে পাকিস্তানের বিমান বাহিনীর হাত থাকতে পারে। যদিও পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলি দ্রুত তদন্তের দাবি তুলেছে। সাধারণ নাগরিকদের উপর হামলা হলে তা যুদ্ধাপরাধের শামিল বলেও মত প্রকাশ করা হয়েছে।