মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

গ্যাস সঙ্কটে কড়া নজরদারি, পাইপলাইনে ভরসা বাড়াচ্ছে কেন্দ্র

দেশজুড়ে জ্বালানি সঙ্কট ও এলপিজি সিলিন্ডার ঘিরে কালোবাজারির অভিযোগ ক্রমশ বাড়তে থাকায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র, গ্যাস বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একাধিক কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর, বিশেষ করে শহর ও মফস্বল এলাকায় কৃত্রিমভাবে গ্যাসের অভাব তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রুখতেই এই উদ্যোগ, ডিলারদের গুদাম ও স্টকের উপর হঠাৎ পরিদর্শন, ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং ভুয়ো বুকিং রুখতে কেওয়াইসি যাচাই আরও কড়া করা হয়েছে, পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বা পিএনজি প্রকল্পে জোর বাড়ানো হয়েছে, ইতিমধ্যেই একাধিক রাজ্যে নতুন সংযোগ দেওয়ার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী কয়েক মাসে লক্ষাধিক পরিবারকে এই পরিষেবার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে, কেন্দ্রের মতে, পাইপ গ্যাসের প্রসার বাড়লে সিলিন্ডারের উপর নির্ভরতা কমবে, ফলে কালোবাজারির সুযোগও অনেকটাই কমে আসবে, এদিকে গ্যাস সরবরাহে অনিয়ম বা অতিরিক্ত দাম নিলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Pressman
18 March, 2026
ডিলারদের, লাইসেন্স বাতিল থেকে শুরু করে ফৌজদারি মামলার মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও অনলাইন পোর্টাল, যেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা, একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামার প্রভাব সামাল দিতে বিকল্প জ্বালানি ও আমদানি নীতিতেও নজর দিচ্ছে কেন্দ্র, সব মিলিয়ে গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থিতিশীলতা আনতে একযোগে বড় পদক্ষেপের ইঙ্গিত মিলছে।
Follow Us ই-পেপার