মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

সমীক্ষার রিপোর্টেই বড় সিদ্ধান্ত, হাওড়া গ্রামীণে চার কেন্দ্রে প্রার্থী বদলে কড়া বার্তা তৃণমূলের

ভোটের আগে বড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। হাওড়া গ্রামীণ জেলার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে দল স্পষ্ট বার্তা দিল যে, জয়ের সম্ভাবনাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, শ্যামপুর ও জগৎবল্লভপুর—এই চার কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে।
Pressman
18 March, 2026

উলুবেড়িয়া উত্তর কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক নির্মল মাজির পরিবর্তে প্রার্থী করা হয়েছে বিমল দাসকে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে নির্মল মাজির প্রভাব কমে যাওয়া এবং স্থানীয় স্তরে অসন্তোষ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উলুবেড়িয়া পূর্বে তারকা ফুটবলার বিদেশ বসুকে সরিয়ে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে দল। হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে বিদেশ বসু নিয়মিত এলাকায় যেতে পারছিলেন না বলে অভিযোগ ছিল। দলীয় সমীক্ষাতেও সেই বিষয় উঠে আসে বলে সূত্রের দাবি।
শ্যামপুরে কালীপদ মণ্ডলের বদলে নদেবাসী জানা এবং জগৎবল্লভপুরে সীতানাথ ঘোষের পরিবর্তে সুবীর চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের আপত্তি এবং সংগঠনের মতামতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে।
তবে উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, আমতা, উদয়নারায়নপুর ও পাঁচলা—এই পাঁচ কেন্দ্রে পুরনো প্রার্থীদেরই রাখা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সংগঠন শক্ত করতে এবং ক্ষোভ কমাতেই এই কড়া পদক্ষেপ নিল তৃণমূল।
Follow Us ই-পেপার