মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

হাওড়ায় একাধিক কেন্দ্রে প্রার্থী পরিবর্তন, টিকিট পেলেন না মনোজ তিওয়ারি

আসন্ন নির্বাচনের আগে হাওড়া জেলার একাধিক কেন্দ্রে বড় রদবদল করল তৃণমূল। শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হল না প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক মনোজ তিওয়ারিকে। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে বালির বর্তমান বিধায়ক ও পেশায় চিকিৎসক রানা চট্টোপাধ্যায়কে। আর রানার জায়গায় বালি কেন্দ্র থেকে লড়বেন যুব তৃণমূল নেতা কৈলাশ মিশ্র।
Pressman
18 March, 2026

দলীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় নেতা-কর্মীদের একাংশের তীব্র আপত্তির কারণেই মনোজ তিওয়ারিকে এ বার প্রার্থী করা হয়নি। সক্রিয় রাজনীতিতে খুব বেশি না থাকলেও শিবপুর এলাকায় তাঁর প্রভাব ছিল যথেষ্ট। তবে গত কয়েক বছরে একাধিক বিতর্কে জড়িয়ে পড়ায় তাঁর বিরুদ্ধে দলের ভিতরে অসন্তোষ বাড়ছিল। পুরোনো নেতাদের গুরুত্ব না দেওয়া, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং স্থানীয় সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
গত বছর হাওড়ার একটি অনুষ্ঠানে পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্য বিবাদ ঘিরে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। সেই ঘটনার পর থেকেই দলীয় নেতৃত্ব অসন্তুষ্ট ছিল বলে জানা যায়। পাশাপাশি বেআইনি প্রোমোটিংয়ে তাঁর অনুগামীদের নাম জড়ানোর অভিযোগও দলের কাছে পৌঁছেছিল।
দলীয় এক নেতার কথায়, রানার ভাবমূর্তি তুলনায় পরিষ্কার এবং সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ ভাল। সেই কারণেই তাঁকে শিবপুরে আনা হয়েছে। অন্যদিকে বালিতে যুব নেতা কৈলাশ মিশ্র দীর্ঘদিন ধরে সংগঠনে সক্রিয় থাকায় তাঁকেই প্রার্থী করা হয়েছে।
এ ছাড়াও ডোমজুড় কেন্দ্রেও প্রার্থী বদল করেছে দল। বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষের বদলে জেলা পরিষদের নেতা তাপস মাইতিকে টিকিট দেওয়া হয়েছে। এলাকার নানা সমস্যা ও কর্মীদের অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
Follow Us ই-পেপার