মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

কিডনি রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা, বিশ্ব কিডনি দিবসে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম কলকাতায়

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করতে কলকাতায় অনুষ্ঠিত হল একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম। কিডনি কেয়ার সোসাইটির উদ্যোগে এবং নেফ্রোকেয়ার ইন্ডিয়ার সহযোগিতায় দ্য স্ট্যাডেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একাধিক বিশিষ্ট নেফ্রোলজিস্ট ও স্বাস্থ্য বিশেষজ্ঞ।
Pressman
15 March, 2026
এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য কিডনি স্বাস্থ্য: মানুষের যত্ন নেওয়া, গ্রহকে রক্ষা করা।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সিম্পোজিয়ামে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ, দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী পর্ব এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডঃ প্রতিম সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ বৈদ্য। কিডনি রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
সিম্পোজিয়ামের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন ডঃ প্রতিম সেনগুপ্ত, ডঃ তথাগত মুখার্জি, ডঃ সৌরভ সাধুখান, ডঃ প্রভাব বানসালি এবং শ্রী শুভব্রত ভট্টাচার্য। আলোচনায় উঠে আসে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ, ডায়ালিসিস বিলম্বিত করার উপায়, দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি এবং সুস্থ জীবনযাত্রার গুরুত্ব।
Follow Us ই-পেপার