মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, বাড়ল সেনসেক্স-নিফটি,

সপ্তাহের শুরুতেই স্বস্তির ছবি শেয়ার বাজারে। গত শুক্রবারের বড় পতনের ধাক্কা কাটিয়ে সোমবার ঊর্ধ্বমুখী পথে হাঁটল সেনসেক্স ও নিফটি। দিনের শুরুতে চাপ থাকলেও পরে বাজার ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সূচক দুটি সবুজেই লেনদেন করে।
Pressman
16 March, 2026

বাজারের এই উত্থানে আইটিসি, টাটা স্টিল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এনটিপিসি ও সান ফার্মার শেয়ারে ভাল বৃদ্ধি দেখা যায়। এই শেয়ারগুলিই মূলত বাজারকে উপরের দিকে তুলতে সাহায্য করেছে।
অন্যদিকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি পোর্টস ও ভারতী এয়ারটেলের শেয়ারে কিছুটা পতন লক্ষ্য করা যায়। ফলে বাজারে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সামগ্রিকভাবে সূচক ঊর্ধ্বমুখী থাকে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ বাজারে বড় ধস নেমেছিল। সেদিন সেনসেক্স প্রায় ১৪৭০ পয়েন্ট এবং নিফটি ৪৮৮ পয়েন্ট নেমে গিয়েছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের শুরুতেই বাজারের ঘুরে দাঁড়ানো ইতিবাচক সংকেত। নিফটি ১০০, ব্যাঙ্কিং এবং অটো খাতের শেয়ারের দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
Follow Us ই-পেপার