মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

হরমুজ প্রণালীর কাছে সতর্ক ভারত, আরব সাগরে বাড়ছে নৌসেনার রণতরী মোতায়েন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব দিকে আরও যুদ্ধজাহাজ মোতায়েন করছে ভারতীয় নৌসেনা। প্রতিরক্ষা সূত্রের খবর, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Pressman
19 March, 2026

ইরান-আমেরিকা ও পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাণিজ্যপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় বাণিজ্যিক জাহাজ ও তেল পরিবহণের নিরাপত্তা নিশ্চিত করতে আরব সাগর ও পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
নৌসেনা সূত্রে জানা গেছে, অতিরিক্ত যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে দ্রুত উদ্ধার ও প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাহিনীও।
ভারতের প্রায় ৬০ শতাংশ তেল আমদানি এই সমুদ্রপথ দিয়ে হওয়ায় হরমুজ প্রণালীর নিরাপত্তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা মহল।
Follow Us ই-পেপার