মুখ্য সমাচার :
সতর্কবার্তা! যুবসাথী প্রকল্পের টাকা পেতে আবেদনপত্রে এই তথ্যগুলি ঠিক আছে তো? নারীর পরিচয় কি শুধু সমাজের দেওয়া নাম? নিরাপত্তার সন্ধানে নারী: শহরের আলো–ছায়ার গল্প ও আলোর পথযাত্রী গাড়ি আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে বদলি সার্জেন্ট, পুলিশ মহলে চাঞ্চল্য ও জল্পনা

ভক্তদের ঢল, মুহূর্তে শেষ টিকিট! শাকিরার কনসার্টে বাড়ল আরও এক শো

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার আসন্ন ভারত সফর ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। মুম্বইয়ে তাঁর কনসার্টের টিকিটের ব্যাপক চাহিদার জেরে এবার আরও একটি শো যুক্ত করার সিদ্ধান্ত নিলেন আয়োজকরা।
Pressman
09 March, 2026

জানা গিয়েছে, প্রথম কনসার্টের টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের সাড়া ছিল ‘অভূতপূর্ব’। বিপুল সংখ্যক মানুষ টিকিট বুক করার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে ভক্তদের আগ্রহের কথা মাথায় রেখেই মুম্বইয়ে দ্বিতীয় কনসার্ট যোগ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, মুম্বইয়ের Mahalaxmi Racecourse-এ শাকিরার প্রথম কনসার্ট হবে আগামী ১০ এপ্রিল। এর পরের দিন, অর্থাৎ ১১ এপ্রিল একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় শো। যদিও দ্বিতীয় কনসার্টের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। কবে থেকে বুকিং শুরু হবে, তা নিয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এছাড়া মুম্বইয়ের পর রাজধানী দিল্লিতেও একটি কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে শাকিরার। ১৫ এপ্রিল দিল্লির মঞ্চে উঠবেন তিনি।
এই ঘোষণা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছেন, ভারতে শাকিরার একাধিক লাইভ শো হওয়া সত্যিই দারুণ খবর।
Follow Us ই-পেপার