মুখ্য সমাচার :
সতর্কবার্তা! যুবসাথী প্রকল্পের টাকা পেতে আবেদনপত্রে এই তথ্যগুলি ঠিক আছে তো? নারীর পরিচয় কি শুধু সমাজের দেওয়া নাম? নিরাপত্তার সন্ধানে নারী: শহরের আলো–ছায়ার গল্প ও আলোর পথযাত্রী গাড়ি আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে বদলি সার্জেন্ট, পুলিশ মহলে চাঞ্চল্য ও জল্পনা

চলচ্চিত্র ও নাটকের জগতে হারালো এক অনবদ্য প্রতিভা, প্রয়াত অভিনেতা তমাল রায় চৌধুরী

ভোরের দিকে ঘুমের মধ্যেই হঠাৎ স্ট্রোকের কারণে প্রয়াত হয়েছেন তমাল রায় চৌধুরী (Tamal Roy Chowdhury)।
Pressman
09 March, 2026

ভোরের দিকে ঘুমের মধ্যেই হঠাৎ স্ট্রোকের কারণে প্রয়াত হয়েছেন তমাল রায় চৌধুরী (Tamal Roy Chowdhury)। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ভুগছিলেন তিনি।
তামাল রায় চৌধুরী ১৯৬২ সাল থেকে থিয়েটার ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ছোটবেলায় পাড়ার নাটক থেকে শুরু করে বড় পর্দা, ছোট পর্দা এবং মঞ্চে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয় করেছেন। টলিউডের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে চ্যালেঞ্জ (Challenge), লে হালুয়া লে (Le Halua Le), বিন্দাস (Bindass), জাতিশ্মর (Jaatishwar), অ্যামাজন অভিযান (Amazon Obhijaan) এবং চাঁদের পাহাড় (Chander Pahar) উল্লেখযোগ্য।
নেগেটিভ চরিত্র থেকে ইতিবাচক চরিত্র—প্রতিটি ধরণের অভিনয়ে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে কাজের সংখ্যা কমে যায়। তাঁর বুকে পেসমেকারও বসানো হয়েছিল।
অভিনয় জগতে অবদানের জন্য তিনি সহকর্মী ও দর্শকদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে তমাল রায় চৌধুরীর।
Follow Us ই-পেপার