মুখ্য সমাচার :
সতর্কবার্তা! যুবসাথী প্রকল্পের টাকা পেতে আবেদনপত্রে এই তথ্যগুলি ঠিক আছে তো? নারীর পরিচয় কি শুধু সমাজের দেওয়া নাম? নিরাপত্তার সন্ধানে নারী: শহরের আলো–ছায়ার গল্প ও আলোর পথযাত্রী গাড়ি আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে বদলি সার্জেন্ট, পুলিশ মহলে চাঞ্চল্য ও জল্পনা

কাশ্মীরে বিক্ষোভে উত্তেজনা, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে শোকমিছিল ঘিরে অশান্তি

Kashmir উপত্যকায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। শোকমিছিলকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
Pressman
01 March, 2026

সূত্রের খবর, স্থানীয় কিছু সংগঠনের ডাকে এদিন শোকমিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে এগোতে থাকলে প্রশাসনের তরফে তাঁদের থামানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করে।
ঘটনার জেরে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ইরানের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রভাব এবার কাশ্মীরেও পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
Follow Us ই-পেপার