মুখ্য সমাচার :
নিষ্কৃতিমৃত্যুর পথে হরিশের আবেগঘন বিদায়, ‘সকলকে ক্ষমা করো’ ভিডিও ভাইরাল ছোট বিনিয়োগে বড় লাভ, মাসে ১,০০০ টাকার SIP-এ ১০ বছরে কত টাকা পাবেন? পূর্ব দিকের সূর্যালোকেই বাড়িতে আসে শুভ শক্তি, বলছে বাস্তুশাস্ত্র বাজারে চরম হতাশার দিন শেষ! কবে থেকে ঘুরতে পারে শেয়ারবাজার, আশার বার্তা বিশেষজ্ঞদের রাম নবমী নিয়ে বিভ্রান্তি, ২৬ না ২৭ মার্চ—পঞ্জিকায় কোন দিন নির্ধারিত?

শিবপুরে রুদ্রনীলের লড়াই কঠিন, অঙ্কে এখনও এগিয়ে তৃণমূল

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র এ বার রাজ্যের অন্যতম চর্চিত আসন। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন টলিউড অভিনেতা তথা নেতা রুদ্রনীল ঘোষ। নিজের এলাকায় প্রার্থী হওয়ায় তিনি বাড়তি সুবিধা পাবেন বলে দাবি করলেও নির্বাচনী অঙ্ক বলছে লড়াই সহজ নয়।
Pressman
19 March, 2026

শিবপুরে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী রানা চ্যাটার্জি, যিনি আগের বিধানসভায় জয়ী হয়েছিলেন। এই কেন্দ্র বহু বছর ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত পাঁচটি নির্বাচনের মধ্যে চারবারই জয় পেয়েছে শাসক দল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছিলেন। বিজেপি তখন প্রায় ৩৩ শতাংশ ভোট পায়। তবে গত কয়েক বছরে বিজেপির ভোট কিছুটা বেড়েছে বলে রাজনৈতিক মহলের দাবি।
২০২৪ লোকসভা নির্বাচনের ফলও তৃণমূলের পক্ষে ইঙ্গিত দিচ্ছে। শিবপুর অংশে তৃণমূল প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে ছিল। যদিও বাম ভোট এখনও উল্লেখযোগ্য, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে।
স্থানীয় সমস্যা যেমন রাস্তা, নিকাশি ও কর্মসংস্থানের বিষয় এ বার বড় ইস্যু। এই পরিস্থিতিতে রুদ্রনীলের জয়ের জন্য তৃণমূলের ভোটব্যাঙ্কে বড় ধস নামানো ছাড়া উপায় নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
Follow Us ই-পেপার