কালীঘাট মন্দিরে পুজো দিতে আসাতে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার: উঠলো “গো ব্যাক“ স্লোগান, দেখানো হলো কালো পতাকা
রবিবার রাতে অর্থাৎ গতকাল পশ্চিমবঙ্গে পৌঁছান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই সময়ও কলকাতায় ফুল বেঞ্চের আগমনের সময় স্থানীয় কিছু প্রতিবাদকারীরা বিক্ষোভ দেখান।
সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন জ্ঞানেশ কুমার। রাস্তার ধারে CPIM এবং TMC-এর সমর্থকরা আবারও বিক্ষোভ দেখান। মন্দিরে পৌঁছনোর আগে থেকেই চত্বরে বিক্ষোভ চলছিল এবং তাঁর আগমনের সঙ্গে সঙ্গে স্লোগান আরও জোরদার হয়ে ওঠে।
পুজোর সময় সম্পূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকেন জ্ঞানেশ কুমার। পুজো শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সমস্ত ভাইবোনকে আমার প্রণাম। মা কালী সবাইকে ভালো রাখুন।” বিক্ষোভ প্রসঙ্গে তিনি কোনওরকম মন্তব্য করেননি।
এই সফরে জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। তিন দিনের সফরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সূচি রয়েছে।
রাজ্যে ভোটার তালিকা সংশোধন এবং SIR সংক্রান্ত উত্তেজনার কারণে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। পর্যবেক্ষকরা মনে করছেন, কমিশনের শীর্ষ কর্মকর্তাদের এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে।