মুখ্য সমাচার :
সতর্কবার্তা! যুবসাথী প্রকল্পের টাকা পেতে আবেদনপত্রে এই তথ্যগুলি ঠিক আছে তো? নারীর পরিচয় কি শুধু সমাজের দেওয়া নাম? নিরাপত্তার সন্ধানে নারী: শহরের আলো–ছায়ার গল্প ও আলোর পথযাত্রী গাড়ি আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে বদলি সার্জেন্ট, পুলিশ মহলে চাঞ্চল্য ও জল্পনা

ঘরের আঙিনা থেকে আকাশছোঁয়া: স্বপ্ন, সংগ্রাম আর নারীর উড়ান

বিদিশা সামন্ত আলো-আঁধারির মাঝে শুরু হয় অপরাজিতার দিন। ভোরের নিঃশব্দ আহ্বানে শহরের ব্যস্ত ব্যালকনি হোক বা গ্রামের শান্ত উঠোন—প্রতিটি প্রান্তেই জেগে ওঠে তার প্রস্তুতি। এক কাপ চায়ের সাথে সারাদিনের ছকে বাঁধা সংসারের দায়িত্বের হিসাব মেলানোর পাশাপাশি স্বপ্ন বাঁচিয়ে রাখার নীরব লড়াই। প্রতিটি নিঃশব্দ মুহূর্ত গড়ে তোলে এক উজ্জ্বল ইতিহাস—আর সেই ইতিহাসের নাম নারী।
Pressman
08 March, 2026


নীলিমার জাগরণ

এক সময় নারীদের জীবন ছিল সাত পাঁকের সীমারেখায় বাঁধা—স্বপ্নগুলো ঘরের চার দেয়ালের মধ্যে সীমিত, আর দায়িত্বই হয়ে উঠত পরিচয়ের মূল ঠিকানা। সময়ের ধারায় সেই গণ্ডি আজ মহাকাশ ছুঁয়েছে, পরিচয় পরিণত হয়েছে সাফল্যের সিলমোহরে। আজ নারীরা বিজ্ঞান গবেষণাগার থেকে বিমান ককপিট, আদালতের কক্ষ থেকে ক্রীড়াঙ্গন—সব জায়গাতেই আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সফলতা জানান দিচ্ছেন।

প্রতিবাদের ভাষা 

আজকের নারীরা শুধু স্বপ্ন দেখে না—তারা সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে বপন করে। তারা তাদের নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে, সমাজের চেনা নিয়মকে প্রশ্ন করতে শিখেছে। তবে পথ এখনও পুরোপুরি মসৃণ নয়; কর্মক্ষেত্রে সমান সুযোগ, নিরাপত্তা ও সম্মান এখনো লড়াইয়ের বিষয়।
ইতিহাস সাক্ষী, প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছিল নারীদের সাহস ও দৃঢ়তা। স্বাধীনতার আন্দোলন হোক বা শিক্ষার অধিকার, অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ হোক বা অন্যায়ের বিরুদ্ধে—নারীরা বারবার প্রমাণ করেছে, শক্তি মানে শুধু উচ্চস্বরে কথা বলা নয়; শক্তি মানে ধৈর্য, দৃঢ়তা আর অনবরত লড়াই।

সহযোগিতার হাত, সমতার জয়

নারী মানেই সম্ভাবনা ও শক্তির আলো। সমাজে নারী তখনই পূর্ণতা পায়, যখন নারীর অধিকার ও সম্মান কেবল উদযাপনে নয়, বরং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। "নারী ও পুরুষ—সমানুপাতিক অগ্রযাত্রাই হোক আগামীর অঙ্গীকার।"
Follow Us ই-পেপার