মুখ্য সমাচার :
প্লাস্টিক বর্জন থেকে বৃক্ষরোপণ, ছোট ছোট উদ্যোগেই ফিরতে পারে প্রকৃতির হারানো ভারসাম্য গরমে এসি চালাচ্ছেন? স্প্লিট নাকি উইন্ডো—কোন এসিতে বিস্ফোরণের ঝুঁকি বেশি, জানলে অবাক হবেন

২০২৬ সাল নিয়ে নস্ত্রাদামুসের অশনিসংকেত: দীর্ঘ যুদ্ধ ও বিশ্বনেতার মৃত্যুর ইঙ্গিত ঘিরে শোরগোল

১৬ শতকের ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের তীব্র আলোচনা শুরু হয়েছে।
Pressman
02 January, 2026
সম্প্রতি ভাইরাল হওয়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নস্ত্রাদামুস ২০২৬ সালকে কেন্দ্র করে একাধিক ভয়াবহ ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত ভবিষ্যদ্বাণী হলো প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ এবং এক প্রভাবশালী বিশ্বনেতার মৃত্যু।
নস্ত্রাদামুসের লেখা ‘লেস প্রফেসিস’ গ্রন্থে থাকা কিছু অস্পষ্ট কবিতার ব্যাখ্যা থেকেই এই দাবি উঠছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সেখানে এমন এক যুদ্ধের কথা বলা হয়েছে, যা একাধিক দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবে। যুদ্ধের সময়কাল হিসেবে সাত মাসের উল্লেখ ঘিরে আতঙ্ক আরও বেড়েছে।
এছাড়াও একটি ভবিষ্যদ্বাণীতে দিনের আলোতে বজ্রাঘাতে পতনের মতো এক ‘মহান ব্যক্তির’ পতনের কথা বলা হয়েছে, যাকে অনেকে কোনও প্রভাবশালী রাষ্ট্রনেতার আকস্মিক মৃত্যু বা ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে মিলিয়ে দেখছেন। যদিও কারও নাম বা দেশ স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।
তবে ইতিহাসবিদ ও গবেষকদের মতে, নস্ত্রাদামুসের লেখাগুলি অত্যন্ত রূপকধর্মী ও অস্পষ্ট। নির্দিষ্ট সাল বা ঘটনার সঙ্গে এগুলি জুড়ে দেওয়া আধুনিক ব্যাখ্যাকারীদের কল্পনার ফল। তবুও বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার আবহে এই ধরনের ভবিষ্যদ্বাণী সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভয় ও কৌতূহল তৈরি করছে।
Follow Us ই-পেপার