মুখ্য সমাচার :
সতর্কবার্তা! যুবসাথী প্রকল্পের টাকা পেতে আবেদনপত্রে এই তথ্যগুলি ঠিক আছে তো? নারীর পরিচয় কি শুধু সমাজের দেওয়া নাম? নিরাপত্তার সন্ধানে নারী: শহরের আলো–ছায়ার গল্প ও আলোর পথযাত্রী গাড়ি আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে বদলি সার্জেন্ট, পুলিশ মহলে চাঞ্চল্য ও জল্পনা

৩৩ বলেই সেঞ্চুরি! বিশ্বকাপ সেমিফাইনালে ফিন অ্যালেনের তাণ্ডব, ‘নতুন ইউনিভার্স বস’ বলছেন ক্রিকেটপ্রেমীরা

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চেই ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলে শতরান করে তিনি গড়লেন টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির নজির
Pressman
05 March, 2026

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চেই ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলে শতরান করে তিনি গড়লেন টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির নজির, তাও আবার কোনও পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে। গোটা ইনিংসে অ্যালেন খেলেছেন মাত্র চারটি ডট বল।
এই বিস্ফোরক ইনিংসের সুবাদে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যানের তালিকায় উঠে এসেছেন অ্যালেন। একইসঙ্গে তিনি ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের ৪৬ বলে করা সেঞ্চুরির রেকর্ডও।
এতদিন টি২০ বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের নামে। ২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে শতরান করেছিলেন গেইল। দীর্ঘ দশ বছর সেই রেকর্ড অটুট ছিল। কিন্তু অ্যালেন মাত্র ৩৩ বলেই শতরান পূর্ণ করে সেই নজির ভেঙে দিলেন ১৪ বল আগে।
এই ইনিংসকে আরও বিশেষ করে তুলেছে ম্যাচের গুরুত্ব। টি২০ বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল বা ফাইনালের মতো নকআউট ম্যাচে এর আগে কেউ সেঞ্চুরি করতে পারেননি। সেই দিক থেকেও নতুন ইতিহাস গড়লেন ফিন অ্যালেন।
১৯৯৯ সালের ২২ এপ্রিল অকল্যান্ডে জন্ম অ্যালেনের। ২০১৮ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে প্রথমবার নজর কেড়েছিলেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই কিউই তারকা খুব কম সময়েই নিজেকে দলের অন্যতম প্রধান ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
আগামী আইপিএল ২০২৬ মরশুমে তাকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে। বিশ্বকাপের মঞ্চে এই বিধ্বংসী ইনিংসের পর অনেকেই বলছেন, আধুনিক টি২০ ক্রিকেটে নতুন ‘ইউনিভার্স বস’ হতে পারেন ফিন অ্যালেন।
Follow Us ই-পেপার