আমেরিকার ভিসা পেতে নতুন খরচ ২৫০ ডলার, কার্যকর ২০২৬ থেকে
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ওয়ান বিগ বিউটিফুল বিল'-এ স্বাক্ষর করেছেন, যা গত ৪ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই বিলের অধীনে ভিসা ইন্টিগ্রিটি ফি চালু করা হয়েছে।
ভিসার মূল ফি-এর ওপর অতিরিক্ত ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৬০০ টাকা) দিতে হবে। আপাতত ফি ২৫০ ডলার ঠিক হলেও, মূল্যস্ফীতির সাপেক্ষে এটি ভবিষ্যতে আরও বাড়তে পারে।
এই নতুন ফি পর্যটন/ব্যবসা (B-1/B-2), শিক্ষার্থী (F/M), কর্মসংস্থান ভিত্তিক (H-1B) এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম (J) ভিসার মতো সমস্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কূটনৈতিক (A এবং G) ভিসাগুলি এই নিয়মের বাইরে থাকবে। ভারতীয়দের জন্য খরচ প্রায় আড়াই গুণ বৃদ্ধি বর্তমানে, ভারতীয় নাগরিকদের B-1 বা B-2 ভিসার জন্য প্রায় ১৮৫ ডলার (প্রায় ১৫,৮৫৫ টাকা) দিতে হয়। ২০২৬ সাল থেকে ভিসা ইন্টিগ্রিটি ফি যোগ হওয়ার পর মোট খরচ প্রায় ৪৭২ ডলারে (আনুমানিক ৪০,৪৫৬ টাকা) দাঁড়াবে। এর ফলে ভিসা খরচ প্রায় আড়াই গুণ বাড়তে চলেছে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আবেদনকারীদের অভিবাসন আইন মেনে চলতে উৎসাহিত করা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই ফি সংগ্রহ করবে। আইন অনুযায়ী এই ফি মকুব করা যাবে না, তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জামানত হিসেবে নেওয়া এই অর্থ ফেরত পাওয়া যেতে পারে।